দেশজুড়ে

বেনাপোলে ভারতীয় নাগরিকসহ আটক ৬

অবৈধ পথে ভারতে পারাপারের সময় দুই ভারতীয় নাগরিক ও তিন শিশুসহ ৬ জনকে আটক করেছে বিজিবি সদস্যরা। রোববার সকাল ৭টার দিকে বেনাপোলের গাতীপাড়া সীমান্ত থেকে তাদের আটক করা হয়।আটকরা হলেন- নড়াইলের কালিয়া উপজেলার বিল্লাহ হোসেন (৫০), তার মেয়ে সুমি (৮) ও ছেলে নয়ন (৬), ঢাকার নবাবগঞ্জের অ্যানোথোনিক গোমেজ (৩২), ভারতীয় নাগরিক হাফিজুর রহমান ও তার ভাগ্নে আফজাল (৮)। ২১ বিজিবি ব্যাটালিয়নের দৌলতপুর বিজিবি ক্যাম্পের সুবেদার জাহাঙ্গীর হোসেন জানান, বিজিবির টহল দল গাতিপাড়া এলাকায় অভিযান চালিয়ে অবৈধ সীমান্ত পারাপারের সময় এদের আটক করে। আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। জামাল হোসেন/এসএস/এমএস