৬ ঘণ্টা পর সকাল পৌনে ১০টার দিকে খুলনার সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ স্বাভাবিক হয়েছে। এর আগে বুধবার ভোর ৪টার দিকে যশোরে মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় খুলনার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।যশোর রেলওয়ে জংশনের সহকারী স্টেশন মাস্টার সাইদুজ্জামান জানান, বুধবার ভোর ৪টার দিকে যশোরের সিংগিয়া রেলওয়ে স্টেশনে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। ফলে সেই সময় থেকেই খুলনার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন পড়ে। পরে খুলনা থেকে রিলিফ ট্রেন গিয়ে দুর্ঘটনাকবলিত ট্রেনটি সরিয়ে নেয়ার পর রেল যোগাযোগ আবার স্বাভাবিক হয়।মিলন রহমান/এসএস/পিআর