দেশজুড়ে

যশোরে নকল মবিল কারখানা সিলগালা

যশোরে নকল মবিল উৎপাদনের দায়ে একটি প্রতিষ্ঠানকে সিলগালা করে দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে মালিককে সাতদিন বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সদর উপজেলার বকচর এলাকার রোজ অটোমোবাইলস নামের এক প্রতিষ্ঠানে অভিযান চালায়। এ সময় প্রতিষ্ঠানটির মালিক রাজিব হাসানকে অভিযুক্ত করা হয়।ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার আনিসুর রহমান জানান, বুধবার দুপুরে দিকে সদর উপজেলার বকচর এলাকার রোজ অটোমোবাইলস নামের প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে। এ সময় প্রতিষ্ঠানটিতে অনুমোদন ছাড়া বিভিন্ন নামি-দামি ব্র্যান্ডের মবিল নকল করে প্রস্তুত প্যাকেজিং ও প্রক্রিয়াজাতকরণের প্রমাণ পাওয়া যায়। পরে সেটিকে সিলগালা করে দেয়া হয়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির মালিক রাজিব হাসানকে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।মিলন রহমান/এএম/এবিএস