দেশজুড়ে

যশোরে ৮ চালককে জরিমানা

কাগজপত্র ছাড়া ৮টি গাড়ির চালকদের কাছ থেকে ২২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে যশোর-মাগুরা। শনিবার বিকেলে যশোর-মাগুরা মহাসড়কের যশোর সদরের বাহাদুরপুর এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা আদায় করা হয়।এর মধ্যে হানিফ পরিবহনের চালক সেলিম শেখের কাছ থেকে চার হাজার, জয়নাল আবেদিনের কাছ থেকে তিন হাজার, আবদুল হালিম ও নাজিমের কাছ থেকে আরও চার হাজার টাকা করে আদায় করা হয়। এছাড়া একে ট্রাভেলসের ইউসুফের কাছ থেকে তিন হাজার, এসপি গোল্ডেনের হুমায়ুন কবীরের কাছ তিন হাজার, মাইক্রো চালক হাফিজুরের কাছ থেকে ৫০০ ও প্রাইভেটকার চালক তৌফিকুল আলমকে এক হাজার টাকা জরিমানা করেন আদালত।ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও যশোর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান জানান, এ সব গাড়ির কোনো কাগজপত্র ছিল না। এজন্য আট চালককে মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর ১৫২ ও ১৫৫ ধারায় জরিমানা করা হয়েছে। আটজনের মধ্যে প্রথম চারজনকে তিনি নিজে এবং শেষ চারজনের কাছ থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ জাকির হাসান জরিমানা আদায় করেছেন। এসময় তার সঙ্গে ছিলেন আদালতের পেশকার বদিউজ্জামানসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।মিলন রহমান/আরএআর/আরআইপি