রাজধানীর উত্তরা ও আদাবর এলাকা থেকে জেএমবির সারওয়ার-তামিম গ্রুপের পাঁচজনকে আটক করেছে বলে জানিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।গ্রেফতারকৃতদের মধ্যে প্রশিক্ষক, বিস্ফোরক বিশেষজ্ঞ এবং অর্থ সমন্বয়কারী রয়েছে বলে দাবি করেছে র্যাব।তবে কখন-কোথা থেকে তাদের আটক করা হয়েছে- সে বিষয়ে কিছু জানা যায়নি।র্যাব সদর দফতরের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক মুফতি মাহমদু খান জাগো নিউজকে বলেন, আটকের সময় তাদের কাছ থেকে বিস্ফোরক তৈরির সরঞ্জামাদি ও অস্ত্র, গোলা বারুদ উদ্ধার করা হয়েছে।দুপুর ১২টায় রাজধানীর কারওয়ান বাজারে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।জেইউ/এনএফ/আরআইপি