জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০১৪-১৫ শিক্ষাবর্ষের ১ম পর্ব মাস্টার্স (নিয়মিত) ভর্তি কার্যক্রমের রিলিজ স্লিপের আবেদন ২৯ নভেম্বর শুরু হয়েছে। আর তা চলবে ৫ ডিসেম্বর রাত ১২টা পর্যন্ত। ভর্তি কার্যক্রমে যে সকল প্রার্থী মেধা তালিকায় স্থান পায়নি/মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি/ভর্তি বাতিল করেছে সে সকল প্রার্থী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে। এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট ওয়েবসাইট (www. admissions.nu.edu.bd) অথবা (nu.edu.bd/admissions) থেকে জানা যাবে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।আমিনুল ইসলাম/এআরএ/এমএস