৩০ লাখ টাকা চাঁদা দাবি ও ২০ কোটি টাকা মূল্যের জমি দখলের অভিযোগে গাজীপুর সিটি কর্পোরেশনের ৪৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ও স্থানীয় আওয়ামী লীগ নেতা নূরুল ইসলাম নূরুসহ আটজনের বিরুদ্ধে টঙ্গী মডেল থানায় মামলা হয়েছে। টঙ্গীর হিমারদীঘি এলাকার আব্দুস সালাম মৃধা বাদী হয়ে এ মামলাটি করেন। মামলার অপর আসামিরা হলেন- শামসুল ঢালী, শাওন ঢালী, টুটুল, কানন মোল্লা, ওয়াসিম, ফারুক ও জাকির।ঘটনার সত্যতা স্বীকার করে টঙ্গী মডেল থানা পুলিশের ওসি ফিরোজ তালুকদার বলেন, বাদী সালাম মৃধার পৈতৃক জমি নিয়ে মামলার প্রধান আসামি শামসু ঢালীর বিরোধ চলছিল। এই বিরোধের জের ধরে চাঁদা চাওয়ার ঘটনায় থানায় মামলা হয়েছে। এ ব্যাপারে কাউন্সিলর নূরুল ইসলাম নূরুর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে বলেন, মামলার আরজিতে যে জমির কথা উল্লেখ করা হয়েছে তিনি সেই জমি কেনেননি।আমিনুল ইসলাম/এমএএস/আরআইপি