গাজীপুরের টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার সকালে টঙ্গী রেলওয়ে জংশনের উত্তরের আউটার সিগন্যাল এলাকা থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়।টঙ্গী রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই আলাউদ্দিন জানান, সকালে টঙ্গী রেলওয়ে জংশনের উত্তর পাশের আউটার সিগন্যাল এলাকায় এক নারীর ছিন্ন-বিচ্ছিন্ন মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়। পরে সকাল সোয়া ৬টার দিকে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ধারণা করা হচ্ছে- রেললাইন পার হওয়ার সময় ওই নারী কাটা পড়ে ঘটনাস্থলেই নিহত হন।আমিনুল ইসলাম/আরএআর/এমএস