গাজীপুরের শ্রীপুরে এমদাদুল হাসান (২৫) নামে এক সেনা সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার তেলিহাটি ইউনিয়নের বেকাসহরা গ্রামের সাহাব উদ্দিনের ছেলে।শনিবার সকাল সাড়ে ১১টার দিকে নিজ বাড়ির আঙিনার আম গাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। শ্রীপুর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক জানান, নিহতের বাড়ি থেকে সকালে অপমৃত্যু খবর দেয়া হয়। পরে নিহতের বাড়ির আম গাছ থেকে গলায় রশি পেঁচানো অবস্থায় সেনা সদস্যের মরদেহ উদ্ধার করা হয়। তার গলায় রশি পেঁচানোর দাগ পাওয়া গেছে। তবে কি কারণে হাসান আত্মহত্যা করেছে তা জানা যায়নি। নিহতের স্ত্রী ইয়াসমিন জানায়, এমদাদুল হাসান টাঙ্গাইলের ঘাটাইল সেনানিবাসে কর্মরত ছিল। ছুটি শেষে তার ৩ ডিসেম্বর ঘাটাইল সেনানিবাসে তার যোগদানের কথা ছিল। আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি