দেশজুড়ে

গাজীপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন আখতারউজ্জামান

জেলা পরিষদ নির্বাচনে গাজীপুরে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও ডাকসুর সাবেক ভিপি আখতারউজ্জামান। এছাড়াও সংরক্ষিত এক নারী সদস্য পদে গাজীপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি মরহুম মফিজ উদ্দিন মাস্টারের মেয়ে ও নিহত ব্লগার রাজিবের মা নার্গিস আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন। শনিবার মনোনয়নপত্র বাচাইয়ে তাদের মনোনয়ন বৈধ হওয়ার পর বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হচ্ছেন এটা নিশ্চিত। এ দুটি পদে অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।এদিকে মনোনয়নপত্র বাচাইয়ে সাধারণ সদস্য পদে দুই জনের মনোনয়ন বাতিল হয়েছে। এরা হচ্ছেন ৫নং ওয়ার্ডের সাখাওয়াৎ হোসেন সরকার ও ৯ নং ওয়ার্ডের মো. রফিকুল ইসলাম। ঋণ খেলাপী ও হলফনামা না দেয়ায় তাদের দুজনের মনোনয়নপত্র বাতিল হয়।নির্বাচনে ১৫টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৬৩৭জন। এর মধ্যে পুরুষ ৪৮৭ ও নারী ১৫০জন।  ১১ ডিসেম্বর প্রার্থী পদ প্রত্যাহার এবং ১২ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ এবং ২৮ ডিসেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে।আমিনুল ইসলাম/আরএআর/আরআইপি