গাজীপুরে অবৈধ ও অনুমোদিত গ্যাস বিক্রির অপরাধে দুইটি পেট্রল পাম্পসহ তিন প্রতিষ্ঠানকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে গাজীপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেমাতুজ জোহরা এই জরিমানা আদায় করেন। এর মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশনের কড্ডা এলাকার মেসার্স এমএইচ সিএনজি ফিলিং স্টেশনের ম্যানেজার মো. কামাল হোসেনকে ৫০ হাজার টাকা, একই এলাকার মেসার্স রিয়াজ অ্যান্ড সিএনজি ফিলিং স্টেশনের ক্যাশিয়ার মো. মাসুদকে ৫০ হাজার টাকা ও মেসার্স আরফান সিএনজি রিফুয়েলিং স্টেশনের ম্যানেজার মো. সোহেলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কার্যালয় সূত্র জানায়, অবৈধ ও অনুমোদিত গ্যাস বিক্রির অপরাধে বাংলাদেশ গ্যাস আইন-২০১০ এর ১১(২) ধারায় ওই তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি