দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন লাইনচ্যুতের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ব্রাহ্মণবাড়িয়ায় আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হওয়ার ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বৃহস্পতিবার এই তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী ৩ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।রেলওয়ের বিভাগীয় ম্যানেজার মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, রেলওয়ের বিভাগীয় কর্মকর্তা (পরিবহন) পীযূষ কান্তিকে প্রধান করে ঘটনা তদন্তে ৫ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে।এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় ঢাকাগামী আন্তঃনগর উপকূল এক্সপ্রেস ট্রেনের ছয়টি বগি ব্রাহ্মণবাড়িয়া রেলস্টেশন সংলগ্ন পুনিআউট রেলক্রসিং এলাকায় বিকট শব্দে লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হত্যাহতের ঘটনা ঘটেনি।এমএএস/আরআই