দেশজুড়ে

গৃহবধূকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

যশোরে সেলিনা বেগম (৪৮) নামে দুই সন্তানের জননীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশের ধারণা ওই গৃহবধূকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।সোমবার বিকেলে সদর উপজেলার কেফায়েতনগর গ্রামের নিজ বাড়ির ঘরের মেঝে থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। নিহত সেলিনা বেগম সদর উপজেলার কেফায়েতনগর গ্রামের মৃত হাসেম আলীর মেয়ে।বসুন্দিয়া পুলিশ ক্যাম্পের এসআই জাফর আহম্মেদ জানান, সেলিনা বাবা বাড়িতে একাই থাকতেন। তার ছেলে বাগেরহাটে থাকে। মেয়ের বিয়ে হয়ে গেছে। রোববার রাতে কে বা কারা তাকে ঘরে ঢুকে মুখের ভেতর কাপড় দিয়ে শ্বাসরোধ করে হত্যা করে।এসআই জাফর আহম্মেদ আরও জানান, ওই বাড়িতে সেলিনা একা থাকায় হত্যার বিষয়ে বুঝতে দেরি হয়। সোমবার দুপুরের দিকে প্রতিবেশীরা তার কোন সাড়া না পেয়ে ঘরে গিয়ে দেখেন খাটের নিচে ঘরের মাটিতে পড়ে রয়েছে। তার মুখের ভেতর কাপড় ঢুকানো। তবে কী কারণে এ হত্যাকাণ্ড ঘটনা ঘটেছে সেটা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে নিশ্চিত হতে ডাক্তার আলামত সংগ্রহ করছে পুলিশ।এলাকাবাসীর ভাষ্য, সেলিনার সঙ্গে জমি নিয়ে স্থানীয় একটি মহলের বিরোধ রয়েছে। এ নিয়ে এলাকাবাসী ও পুলিশ সালিশ করেছে। কিন্তু বিরোধ নিষ্পত্তি হয়নি। এ ঘটনার জের ধরে হত্যাকাণ্ড ঘটতে পারে। মিলন রহমান/এএম/পিআর