দেশজুড়ে

রোহিঙ্গাদের ১৯ নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি

কক্সবাজারের নাফ নদীর দুইটি পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকারী দুই শতাধিক রোহিঙ্গাসহ আরও ১৯টি নৌকা ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার সন্ধ্যা থেকে শনিবার দুপুর পর্যন্ত এসব নৌকার প্রবেশ প্রতিহত করা হয়।টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, নাফ নদীর সীমান্ত দিয়ে রোহিঙ্গা বোঝাই ১৯টি নৌকা বাংলাদেশের জলসীমা অতিক্রম করে অনুপ্রবেশের চেষ্টা করে। বিজিবির বাধার মুখে রোহিঙ্গা বোঝাই নৌকাগুলো মিয়ানমারের দিকে ফিরে যেতে বাধ্য হয়। প্রতিটি নৌকায় ১০ থেকে ১৫ জন করে রোহিঙ্গা ছিল বলে উল্লে­খ করেন তিনি। এ পর্যন্ত রোহিঙ্গা বোঝাই প্রায় তিন শতাধিক নৌকা প্রতিহত করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।  প্রসঙ্গত, ৯ অক্টোবর থেকে রাখাইন রাজ্যে সেনাবাহিনীর বর্বরতার হাত থেকে বাচঁতে রোহিঙ্গারা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করছে। সায়ীদ আলমগীর/এফএ/এমএস