ব্রাহ্মণবাড়িয়ায় জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য শুরু হয়েছে ৫ দিনব্যাপী ‘গণতন্ত্র ও মানবাধিকার বিষয়ক’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা।রোববার বেলা ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব অডিটোরিয়ামে ‘নিউজ নেটওয়ার্ক’ আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আজাদ ছাল্লাল।নিউজ নেটওয়ার্কের সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ওয়াশিংটন পোস্ট পত্রিকার এশিয়া প্রতিনিধি ড. শাহরিয়ার হোসেন, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজ প্রমুখ।প্রশিক্ষণ কর্মশালায় জেলা ও উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার ২০ জন সাংবাদিক অংশগ্রহণ করছেন। ৫ দিনব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা চলবে আগামী ১২ মার্চ পর্যন্ত। কর্মশালায় প্রশিক্ষক হিসেবে রয়েছেন ওয়াশিংটন পোস্ট পত্রিকার এশিয়া প্রতিনিধি ড. শাহরিয়ার হোসেন। এমএএস/পিআর