দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় সাংবাদিকদের উপর হামলাকারি গ্রেফতার

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে এস.এ টেলিভিশনের সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি ও মাদক ব্যবসায়ি বাচ্চু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দুপুরে কুমিল্লার বুড়িচং থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। বাচ্চু মিয়ার বাড়ি বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলগড়িয়া গ্রামে।বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রব ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগোনিউজকে জানান, গত ২১ ফেব্রুয়ারি বিজয়নগরে সংবাদ সংগ্রহের সময় এস.এ টেলিভিশনের সাংবাদিকদের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলার প্রধান আসামি বাচ্চুকে গ্রেফতার করা হয়েছে।এমএএস/পিআর