দেশজুড়ে

২২ রোহিঙ্গাসহ ৪ নৌকা ফেরত পাঠালো বিজিবি

কক্সবাজারের নাফ নদীর জলসীমা অতিক্রম করে বাংলাদেশে অনুপ্রবেশের সময় রোহিঙ্গা বোঝাই ৪টি নৌকা ফেরত পাঠিয়েছে বিজিবি সদস্যরা। এসব নৌকায় অন্তত অর্ধশতাধিক রোহিঙ্গা ছিল। অপরদিকে উখিয়ার সীমান্তের বিভিন্ন  পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে ২২ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি।সোমবার রাত থেকে মঙ্গলবার দুপুর পর্যন্ত এসব রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো হয়।টেকনাফ বিজিবি-২ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, মিয়ানমারের আরাকান প্রদেশ থেকে টেকনাফের নাফ নদীর জলসীমা অতিক্রম করার চেষ্টা করছিল রোহিঙ্গা বহনকারী নৌকাগুলো। এসময় বিজিবির বাধার মুখে নৌকাগুলো মিয়ানমারে ফেরত যেতে বাধ্য হয়। এসব নৌকায় ১০ থেকে ১৫জন জন করে রোহিঙ্গা ছিল।কক্সবাজার বিজিবি-৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, উখিয়ার সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে অনুপ্রবেশকালে ২২ রোহিঙ্গাকে ফেরত পাঠিয়েছে বিজিবি।সায়ীদ আলমগীর/আরএআর/জেআই