কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্প কেন্দ্র পরিদর্শন করেছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্যরা। সংসদীয় কমিটির সভাপতি তাজুল ইসলাম এমপি কমিটির নেতৃত্বে বুধবার প্রতিনিধিদল মাতারবাড়ি প্রকল্প এলাকা পরিদর্শনে যান। এ সময় কমিটির সদস্য আবু জাহির এমপি, এম এ লতীফ এমপি ও নাসিমা ফেরদৌস চৌধুরী এমপি, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ রফিক, সদর আসনের সাইমুম সরওয়ার কমল এমপি ও জেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাড. সিরাজুল মোস্তফা, জেলা প্রশাসক মো. আলী হোসেনসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।নেতৃবৃন্দ কয়লা বিদ্যুৎ কেন্দ্রের কাজের অগ্রগতি পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন এবং সন্ধ্যার পর প্রতিনিধিদল কক্সবাজার ফিরে আসেন বলে জানান জেলা প্রশাসক মো. আলী হোসেন। সায়ীদ আলমগীর/এএম/আরআইপি