নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় কারখানা থেকে ২৫০ পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ ইয়াবা তৈরির কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়।মঙ্গলবার বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের এ তথ্য জানান। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- আমজাদ হোসেন (৪০), সামিউল ইসলাম (৩৫), রাজেশ চৌধুরী শ্যাম (৪০)। নারায়ণগঞ্জ অতিরিক্ত জেলা পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসএই মাজহারুল ইসলামের নেতৃত্বে মঙ্গলবার সকালে বাবুরাইল এলাকায় আসামি আমজাদ হোসেন বাদলের বাসায় অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা তৈরির কারখানার সন্ধায় পায় ডিবি। সেখান থেকে ২৫০ পিস ইয়াবা, বিপুল পরিমাণ ইয়াবা তৈরির কাঁচামাল ও সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করা হয়।শাহাদাত হোসেন/এএম/আরআইপি