জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৬ সালের ২য় বর্ষ অনার্স পরীক্ষা শনিবার সকাল ৯টা থেকে শুরু হবে। সারাদেশের ৬২১টি কলেজের ২২০টি কেন্দ্রে সর্বমোট ২ লাখ ৮৭ হাজার ৫৭ জন পরীক্ষার্থী ৩০টি বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবে। পরীক্ষা অনুষ্ঠানের লক্ষ্যে যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুষ্ঠুভাবে পরীক্ষা অনুষ্ঠানে প্রশাসন, সংশ্লিষ্ট কলেজ, শিক্ষক, শিক্ষার্থী এবং অভিভাবকগণের সহযোগিতা কামনা করছে। শুক্রবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।আমিনুল ইসলাম/এআরএ/পিআর