নারায়ণগঞ্জ বন্দর উপজেলার ডাকাতির প্রস্তুতিকালে চেয়ারম্যানের ভাগ্নেসহ তিন যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বৃহস্পতিবার উপজেলার আমৈর বটতলা এলাকা হতে তাদের আটক করা হয়। আটকদের মধ্যে শান্ত ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহাম্মেদের ভাগ্নে। অপর দুইজন হলেন, একই এলাকার ইমরান ও হৃদয়। আটকদের বয়স ২৫ থেকে ২৬ বছরের মধ্যে। ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম জানান, বন্দর উপজেলার আমৈর বটতলা এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ধামগড় ইউনিয়নের চেয়ারম্যানের ভাগ্নে শান্ত এবং তার সহযোগী ইমরান ও হৃদয়কে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন্দর থানায় একাধিক অভিযোগ রয়েছে। তিনি আরও জানান, ধামগড় ইউনিয়নের চেয়ারম্যান মাসুম আহাম্মেদের প্রভাব খাটিয়ে তার ভাগ্নে শান্ত এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছিলেন। বৃহস্পতিবার ভোর বেলায় ডাকাতির প্রস্তুতিকালে গোপন সংবাদের ভিত্তিতে তাদের আটক করা হয়। মো. শাহাদাত হোসেন/এএম/এমএস