বিশ্ব ইজতেমায় মুসল্লিদের ফ্রি চিকিৎসা সেবা দিতে অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। ইজতেমার প্রথম দিন শুক্রবার সকালে টঙ্গী ফায়ার সার্ভিসের দক্ষিণ পাশে টঙ্গী থানা যুবদলের সাংগঠনিক সম্পাদক আকবর হোসেন ফারুকের ব্যবসা প্রতিষ্ঠান প্রাঙ্গনে মেডিকেল ক্যাম্প উদ্ধোধন করেন বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এজেডএম জাহিদ হোসেন। উদ্বোধনকালে তিনি বলেন, ইজতেমায় আগত মুসল্লিদের চিকিৎসা সেবা নিশ্চিত করতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নির্দেশে কেন্দ্রীয় ড্যাব এবং গাজীপুর জেলা ড্যাব যৌথ উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন করেছে। মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে অারো উপস্থিত ছিলেন বিএনপি নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি হাসান উদ্দিন সরকার, সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম বাচ্চু, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, ড্যাব কোষাধ্যক্ষ ডা. মোস্তাক রহিম স্বপন, ডা. মো. আশরাফ উদ্দিন, ডা. শফিউল্লাহ মামুন, জেলা ড্যাব সভাপতি ডা. এবিএম মুসা, ডা. কামরুল ইসলাম, ডা. আলি আকবর পলান, টঙ্গী থানা বিএনপির প্রচার সম্পাদক আব্দুর রহিম খান কালা, গাজীপুর মহানগর যুবদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ফারুক হোসেন খান, মো. জাবেদ মাহমুদ, সালাউদ্দিন খোকা, কাজী জয়নাল হোসেন প্রমুখ।আমিনুল ইসলাম/এআরএ/পিআর