বিশ্ব ইজতেমা উপলক্ষে ময়দানের আশপাশে বিভিন্ন খাবার দোকান, রেস্তোরাঁসহ বিভিন্ন দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে। গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. রাহেনুল ইসলাম জানান, টঙ্গীর ইজতেমাস্থল ও আশপাশের এলাকায় ইজতেমা চলাকালে প্রতিদিন দুই শিফটে পাঁচজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে। হোটেল, রেস্তোরাঁসহ বিভিন্ন দোকানে খাবারের মান ও মেয়াদ যাচাইয়ে আরও ১০টি ভ্রাম্যমাণ আদালত কাজ করে যাচ্ছে। শুক্রবার ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসিনা আক্তার ভোক্তা অধিকার আইনে এক দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করেন।আমিনুল ইসলাম/এআরএ/পিআর