বুড়িগঙ্গা নদীর তীরে নারায়ণগঞ্জের পাগলার মুন্সিখোলা থেকে শ্যামপুর পর্যন্ত ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে বিআইডব্লিউটিএ ঢাকা নদীবন্দর। বুড়িগঙ্গা নদীর তীরে গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে। সোমবার সকাল ১১টা থেকে বিকেল পর্যন্ত চলা অভিযানে একটি পাকা ভবন, ৩টি পাকা টয়লেট, ৫টি টিনশেড ঘর, ২টি কয়লার গদি, ২টি বালুর গদি, ৫টি কাঠের ও বাশের জেটি। বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রাহাত মান্নানের নেতৃত্বে অভিযানে উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মো. গুলজার আলী, উপ পরিচালক মো. শহীদুল্লাহ, সহকারী পরিচালক আসাদুজ্জামান। এছাড়া বিপুল সংখ্যক পুলিশ, নৌপুলিশ ও আনসার সদস্যরা উপস্থিত ছিলেন। বিআইডব্লিউটিএ ঢাকা নদীবন্দরের যুগ্ম পরিচালক মো. গুলজার আলী জানান, তাদের উচ্ছেদ অভিযান চলমান থাকবে। নদী দখলকারীরা যতো প্রভাবশালীই হোক, তাদের ছাড় দেয়া হবে না। মো: শাহাদাত হোসেন/এএম/জেআইএম