দেশজুড়ে

কালীগঞ্জে সাধু আন্তনির তীর্থোৎসব আজ

গাজীপুরের কালীগঞ্জ উপজেলার নাগরী ধর্মপল্লী পালকীয় পরিষদের উদ্যোগে পানজোরা গ্রামে সাধু আন্তনির তীর্থোৎসব অনুষ্ঠিত হবে আজ। তীর্থোৎসবের প্রথম ও দ্বিতীয় পর্বে কয়েক হাজার খ্রিস্ট ধর্মাবলম্বী নর-নারী অংশ নিবেন।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন- মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। অন্যদের মধ্যে উপস্থিত থাকবেন- কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোয়াজ্জেম হোসেন পলাশ, উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মো. মুশফিকুর রহমান, থানার অফিসার ইনচার্জ মো. আলম চাঁদ প্রমুখ।এ সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত ফাদার, ব্রাদারসহ উপজেলার ৫টি মিশনের ফাদার ও ব্রাদারগণ উপস্থিত থাকবেন।জানা গেছে, প্রতিবছর বিপুল উৎসাহ উদ্দীপনায় পালিত হয় খ্রিস্টান ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব সাধু আন্তনির তীর্থোৎসব। ‘তাঁরই জয়গানে মুখর ধরণী’ এ শ্লোগানে উপজেলার নাগরী ইউনিয়নের পানজোরা গ্রাম দফায় দফায় খ্রিস্টযাগ এবং তীর্থ যাত্রীদের আগমনে মঙ্গল প্রদীপ জ্বালিয়ে গানে গানে মুখরিত হয়ে উঠবে অনুষ্ঠান প্রাঙ্গণ।আব্দুর রহমান আরমান/বিএ