নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ট্রলার ডুবিতে শিল্পী বেগম (২৫) নামে এক গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ট্রলারের ধাক্কায় ৫ যাত্রী আহত হয়েছেন।রোববার সকাল সাড়ে ১০টায় শহরের টানবাজার স্কুল খেয়া ঘাটে এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি। তাদেরকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নারায়ণগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জসিম জানান, বন্দরের স্কুল ঘাট থেকে ৭-৮ জন যাত্রী নিয়ে একটি ট্রলার নারায়ণগঞ্জ শহরের টানবাজার খেয়াঘাট এলাকায় আসার সময় অন্য একটি ট্রলার ধাক্কা দেয়। এতে যাত্রীবাহী ট্রলারটি ডুবে গেলে ঘটনাস্থলেই শিল্পী বেগমের মৃত্যু হয়। এসময় ট্রলারের ধাক্কায় আহত ৫ যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা। পুলিশ ধাক্কা দেওয়া ইঞ্জিন চালিত ট্রলার ও চালককে আটক করেছে।এমএএস/আরআইপি