গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকায় ট্রাকচাপায় হিমা আক্তার সাহেরা (৫) নামে এক শিশু নিহত হয়েছে। রোববার বেলা পৌনে ১১টার দিকে ওই শিশু মোটরসাইকেল থেকে পড়ে গেলে এ দুর্ঘটনা ঘটে।নিহত হিমা গাজীপুর সিটি করপোরেশনের ইটাহাটা এলাকার মুদি ব্যবসায়ী সজল হোসেনের মেয়ে। সে স্থানীয় হাতে খড়ি পাবলিক স্কুলের প্লে শ্রেণির ছাত্রী ছিল। নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আব্দুস ছালাম জানান, স্কুল ছুটির পর বাবার সঙ্গে মোটরসাইকেলযোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক দিয়ে বাড়ি ফিরছিল হিমা। হঠাৎ ইটাহাটা এলাকায় পৌঁছালে মোটরসাইকেল থেকে সে পড়ে যায়।এসময় পেছন থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন মরদেহ উদ্ধার করে নিয়ে যায়। আমিনুল ইসলাম/এফএ/এমএস