দেশজুড়ে

মা-মেয়েকে হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের লোকজন মা-মেয়েকে হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার দুপুরে উপজেলার জাঙ্গীর এলাকায় এ ঘটনা ঘটে। মা রুবি বেগম জানান, একই এলাকার হাকিম মাস্টারের সঙ্গে রুবি বেগমের দীর্ঘ ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এর জের ধরেই হাকিম মাস্টারসহ মাসুদ রানা, আলমাছ, রাকিব, হামিদা বেগম মিলে রুবি বেগমের জমির আইল কাটা শুরু করে। আইল কাটায় বাধা প্রদান করলে প্রতিপক্ষের লোকজন রুবি বেগমকে হকিস্টিক দিয়ে পিটিয়ে আহত করে। মেয়ে সিমু আক্তার বাঁচাতে এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাকেও পিটিয়ে আহত করে। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন পালিয়ে যায়। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেকেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা তাদের বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। এ ব্যাপারে রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন জানান, এ ধরনের একটি অভিযোগ পেয়েছি। তদন্ত মোতাবেক অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। মীর আব্দুল আলীম/এএম/পিআর