নারায়ণগঞ্জের ফতুল্লায় মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। তারা এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।সোমবার রাতে ফতুল্লার দাপা শাহজাহান রোলিং মিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। মঙ্গলবার দুপুরে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে পুলিশ। গ্রেফতারকৃত ফতুল্লার দাপা ইদ্রাকপুর এলাকার বাবুল পাশের স্ত্রী হোসনে আরা বেগম (২৫) ও মৃত আব্দুল করিম বারেকের ছেলে আবু কালাম (২৫)। ফতুল্লা মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফতুল্লার শাহজাহান রোলিং মিল এলাকায় মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ী হোসনে আরা ও আবু কালামকে গ্রেফতার করা হয়। এসময় তাদের ঘর তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি