নারায়ণগঞ্জ সোনারগাঁ উপজেলার ইউপি চেয়ারম্যানের ওপর হামলার ঘটনায় ছাত্রলীগ নেতা সজিবুল ইসলাম সজিবকে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সোনারগাঁ ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। মঙ্গলবার দুপুরে উপজেলার হোসেনপুর এসপি ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। সজিব উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দমদমা গ্রামের জহিরুল হকের ছেলে। তিনি সনমান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহের ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি।সোনারগাঁও থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ মোহাম্মদ মঞ্জুর কাদের জানান, সনমান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ হাসান জিন্নাহের ওপর হামলা মামলায় সজিবকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, লুটপাটসহ ১০/১২টি মামলা রয়েছে।উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি সোনারগাঁ উপজেলা পরিষদ সভাকক্ষে সমন্বয় কমিটির সভা শেষে বাড়ি ফেরার পথে সজিবের নেতৃত্বে ৭/৮ জনের সন্ত্রাসী তার ওপর হামলা চালায়। এসময় চেয়ারম্যান প্রাণ বাঁচতে দৌড়ে ইউএনও কক্ষে আশ্রয় নেন। ঘটনায় পরদিন সকালে জাহিদ হাসান জিন্নাহ বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি মামলা দায়ের করেন।শাহাদাত হোসেন/এআরএ/আরআইপি