দেশজুড়ে

গাজীপুরে শ্রমিকদের মাঝে হেলথ ইন্স্যুরেন্স কার্ড বিতরণ

গাজীপুরের কালিয়াকৈরে সেন্টার অব এক্সসেলেন্স ফর লেদার স্কিল বাংলাদেশ এবং লেদার অ্যান্ড ফুটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে চামড়া শিল্পের শ্রমিকদের মধ্যে হেলথ ইন্স্যুরেন্স কার্ড বিতরণ করা হয়েছে। বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈরে পল্লীবিদ্যুৎ এলাকায় কোয়েল কার্যালয় ও এফবি ফুটওয়ার কারখানায় আনুষ্ঠানিকভাবে শ্রমিকদের মধ্যে এ কার্ড বিতরণ করা হয়।অনুষ্ঠানে শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ হেলথ কার্ড বিতরণ করেন। ফুটওয়ার ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বে ফুটওয়ারের এমডি জিয়াউর রহমান, এফবি ফুটওয়ারের এমডি হেদায়েতুল্লাহ এবং কোয়েলের ভাইস চেয়ারম্যান একেএম আফজালুর রহমান।অনুষ্ঠান শেষে শ্রম মন্ত্রণালয়ের সচিব এফবি ফুটওয়ার কারখানা ঘুরে দেখেন এবং একটি ডে কেয়ার ও মেডিকেল সেন্টার উদ্বোধন করেন। অ্যাসোসিয়েশনের আওতাভুক্ত ১৭ হাজার শ্রমিক হেলথ ইন্স্যুরেন্সের আওতায় আসবে। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শ্রম মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার জানান, সার্বিকভাবে শ্রমিকের ন্যায্য অধিকার নিশ্চিত করা গেলেই কেবল শিল্পের স্থিতিশীলতা ফেরানো সম্ভব। মো. আমিনুল ইসলাম/এএম/এমএস