গাজীপুর সিটি কর্পোরেশনের মালেকের বাড়ি এলাকার একটি পোশাক কারখানার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত সোয়া ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের জয়দেবপুর ও টঙ্গী স্টেশনের চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।গাজীপুর জয়দেবপুর ও টঙ্গী ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, এসটুএল ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানার গোডাউনে এ আগুন লেগেছে। খবর পেয়ে জয়দেবপুর স্টেশন থেকে দুইটি এবং টঙ্গী স্টেশন থেকে আরও দুইটি মোট চারটি ইউনিটের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন।তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।মো. আমিনুল ইসলাম/আরএস