দেশজুড়ে

৭ খুন মামলায় নূর হোসেনের সহযোগী সেলিমের আত্মসমর্পণ

নারায়ণগঞ্জের আলোচিত সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত নূর হোসেনের ঘনিষ্ট সহযোগী ওয়াহিদুজ্জামান সেলিম আত্মসমর্পণ করেছেন। তিনিও সাত খুন মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি।মঙ্গলবার দুপুর ২টায় সেলিম স্বশরীরে হাজির হয়ে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আত্মসমর্পণ করার পর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।নারায়ণগঞ্জ জেলা আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট ওয়াজেদ আলী খোকন এ তথ্য নিশ্চিত করেছেন।গত ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেনের আদালতে আলোচিত সাত খুন মামলার রায় ঘোষণা করা হয়। যেখানে নূর হোসেন, তারেক সাঈদসহ ২৬ জনকে মৃত্যুদণ্ড এবং আরও নয়জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়।সেলিম ২০১৫ সালের ১৪ জুন কলকাতায় নূর হোসেনের সঙ্গে গ্রেফতার হন। ওই বছরের ৩ ডিসেম্বর কলকাতার আদালত থেকে তিনি জামিনে মুক্তি পান।শাহাদাত হোসেন/আরএআর/জেআইএম