আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) হয়ে সংরক্ষিত নারী আসনে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ‘পাগল মন’খ্যাত সংগীতশিল্পী দিলরুবা খান।
মনোনয়ন সংগ্রহের পর জাগো নিউজকে দেওয়া প্রতিক্রিয়ায় তিনি জানান, দলের প্রতি দীর্ঘদিনের আনুগত্য ও নিজের ভাবনা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন।
দিলরুবা খান বলেন, “দলের যেসব সদস্য অনেক ত্যাগী, দল যাদের যোগ্য মনে করবে, তাদেরই যেন চূড়ান্তভাবে নির্বাচিত করা হয়। আমার নিজস্ব কিছু চিন্তাভাবনা আছে। সরকারে থেকে এই কাজগুলো বড় পরিসরে করা সম্ভব-এ কারণেই আমি মনোনয়ন ফরম সংগ্রহ করেছি।”
তিনি আরও বলেন, “আজ মনোনয়নপত্র সংগ্রহ করতে গিয়ে মনে হয়েছে, আমি হয়তো বিগত সরকারের আমলে বিএনপি করায় বেতার-টেলিভিশনে ব্ল্যাকলিস্টেড ছিলাম। তবে আমার চেয়েও অনেক ত্যাগী কর্মী এই দলে রয়েছে।”
আরও পড়ুন:টালিউডে আবারও চঞ্চল চৌধুরী ‘বনলতা এক্সপ্রেস’ নিয়ে আবেগঘন স্ট্যাটাস অপি করিমের
এদিকে একই প্রক্রিয়ায় ‘পাগল মন’খ্যাত আরেক সংগীতশিল্পী রিজিয়া পারভীন জয়পুরহাট-২ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন বলেও জানা গেছে।
সংগীতাঙ্গনের পরিচিত মুখদের রাজনীতির মাঠে সক্রিয় অংশগ্রহণ ঘিরে এরই মধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে।
এমএমএফ