গাজীপুরের কালিয়াকৈর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে উপজেলার সফিপুর বিশ্বাসপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. দবির উদ্দিন জানান, বিশ্বাসপাড়া এলাকার রাস্তার পাশের বাগানে ওড়না পেঁচানো অবস্থায় একটি নবজাতকের মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে বেলা সাড়ে ১২টার দিকে নবজাতকের মরদেহটি উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। উদ্ধার হওয়া নবজাতকটি মেয়ে শিশু। আমিনুল ইসলাম/এআরএ/আরআইপি