জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭ সালের স্নাতকোত্তর (প্রফেশনাল) কোর্সের বিএড/ বিএমএড/ বিএসএড/ বিপিএড/ এমএড/ এমএসএড/ এমপিএড/ এমএসসি ইন কম্পিউটার সায়েন্স/ এলএলবি শেষ বর্ষের অনলাইন ভর্তি কার্যক্রমের মেধা তালিকা বুধবার প্রকাশ করা হবে। ওইদিন বিকেল ৪টা থেকে এসএমএসের মাধ্যমে (nu<space>atpm<space>roll no) টাইপ করে ১৬২২২ নাম্বারে পাঠিয়ে ফলাফল জানা যাবে। একইদিন রাত ৯টা থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions অথবা admissions.nu.edu.bd) থেকেও ফল জানা যাবে। এ ভর্তি কার্যক্রমের ক্লাস আগামী ৫ মার্চ থেকে শুরু হবে।সোমবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. ফয়জুল করিম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।আমিনুল ইসলাম/আরএআর/জেআইএম