রেলপথ মন্ত্রী মুজিবুল হক বলেছেন, দেশের উন্নয়নের জন্য দিন-রাত কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর উন্নয়ন দেখে বিশ্ব নেতৃবৃন্দ আজ হতবাক। শেখ হাসিনার উন্নয়নের কথা মনে রেখে ২০১৯ সালে জনগণ আবারও আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করবে। শনিবার বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রামের মিয়াবাজার কলেজ মাঠে উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠন সমূহের সম্মেলন ও বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের উন্নয়নে কাজ করেন আর বিএনপি নেত্রী খালেদা জিয়া আন্দোলনের নামে রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করেন। স্থানীয় ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন খোরশেদের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন তাজুল ইসলাম এমপি, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার আবদুস সবুর, কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান চৌধুরী লোটন, চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, আওয়ামী লীগ নেতা আলী হোসেন চেয়ারম্যান, উপজেলা মুক্তিযোদ্ধা আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগ নেতা আকতার হোসেন পাটোয়ারী, জিএম মীর হোসেন মীরু, ভ ম আফতাবুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান এবিএম এ বাহার, রাশেদা আখতার, কুমিল্লা জেলা পরিষদের সদস্য ভিপি ফারুক, ইউপি চেয়ারম্যান জিএম জাহিদ হোসেন টিপু, শাহজালাল মজুমদার, মাহবুব হোসেন মজুমদার, খোরশেদ আলম খন্দকার, রহমত উল্যাহ বাবুল, মিয়া মো. নাছির উদ্দিন, ফজলুল হক মেম্বার, মিয়া নিজাম উদ্দিন, জসিম উদ্দিন সর্দার প্রমুখ। কামাল উদ্দিন/আরএআর/আরআইপি