এ সময়ের প্রতিভাবান গায়িকা হিসেবে তার জনপ্রিয়তা তৈরি হয়েছে তরুণ প্রজন্মের মাঝে। গানের রাজ্যে এরইমধ্যে নিজের জায়গা করে নিয়েছেন তরুণ এই কণ্ঠশিল্পী। বলছি বুশরা শাহরিয়ারের কথা। পেশায় স্থপতি হলেও সংবাদ পাঠিকা হিসেবেও জনপ্রিয়তা রয়েছে তার। গানের ভুবনে তার পদচারণা ইতোমধ্যেই সবার নজর কেড়েছে। তরুণ প্রজন্মের শিল্পীদের মধ্যে যারা একটু ব্যতিক্রমী কাজ করতে ভালোবাসেন তাদের মধ্যে বুশরা শাহরিয়ার অন্যতম।ভালোবাসার প্রতিফলন রয়েছে নিজ দেশের জন্যেও, বাংলাদেশের প্রতি তীব্র ভালোবাসা প্রকাশ করতে এবার নিলেন ভিন্ন উদ্যোগ। বিশ্বের কাছে নিজের দেশের প্রাকৃতিক সৌন্দর্যরূপ তুলে ধরতে তাই এবার হাতে নিলেন গানে গানে বাংলাদেশের রূপ তুলে ধরার উদ্যোগ।‘ভালোবাসার বাংলাদেশ’ নামের একটি মিউজিক ভিডিও তৈরি করেছেন সম্প্রতি। অার চমক হিসেবে সেখানে মডেল হিসেবে রেখেছেন ইউরোপের দেশ পর্তুগালের জোয়াও পেডরোকে।গানের কথা ও ভিডিও দৃশ্যে বাংলাদেশের নৈসর্গিক সৌন্দর্য তুলে ধরেছেন মিউজিক ভিড়িওটিতে। মিউজিক ভিড়িওটির গল্পটা সাজানো হয়েছে কিছুটা অভিনবত্ব নিয়ে যেখানে দেখা যাবে সুদূর পর্তুগাল থেকে বাংলাদেশে অাসা পর্তুগিজ যুবক বাংলাদেশকে দেখে মুগ্ধ হচ্ছেন পলকে পলকে।রেড অরেঞ্জ মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন-এর ব্যানারে ও চলচ্চিত্র নির্মাতা নোমান রবিনের নির্দেশায় নির্মিত নতুন এই মিউজিক ভিডিওটি নিয়ে তিনি বলেন, ‘গানটির মাধ্যমে বাংলাদেশের প্রতি এক পর্তুগিজ যুবকের সত্যিকারের ভালোবাসার চিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’গানটির কথা ও সুর করেছেন বুশরা শাহরিয়ার নিজেই। সঙ্গীতায়োজন করেছেন চিরকুট ব্যান্ডের সদস্য ইমন চৌধুরী। আগামী মঙ্গলবার (১৪ মার্চ) আনুষ্ঠানিকভাবে বুশরা শাহরিয়ারের অফিসিয়াল ইউটিউব চ্যানেল থেকে মিউজিক ভিড়িওটি মুক্তি দেয়া হবে।বিএ