দেশজুড়ে

স্বামী হত্যায় স্ত্রী ও পরকীয়া প্রেমিকের ফাঁসি

কুমিল্লায় স্বামীকে হত্যার দায়ে স্ত্রী শিরিন আক্তার ও তার পরকীয়া প্রেমিক দুলাল চন্দ্র ভট্টাচার্য্যকে ফাঁসি দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে কুমিল্লার অতিরিক্ত দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক এম আলী আহমেদ এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত শিরিন বুড়িচং উপজেলার ভারেল্লা গ্রামের রওশন আলীর মেয়ে এবং দুলাল চন্দ্র একই জেলার সদর উপজেলার ঝাকুনিপাড়া গ্রামের কুমোদ চন্দ্রের ছেলে। বর্তমানে উভয় আসামি কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে।

মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীর কাপ্তানবাজার এলাকার ইসলাইল ওরফে সোনা মিয়ার ছেলে জহির মিয়ার সঙ্গে শিরিন আক্তারের মধ্যে বিয়ের পর থেকে দাম্পত্য কলহের সৃষ্টি হয়। এক পর্যায়ে জহির অসুস্থ হয়ে পড়লে তার স্ত্রী দুলাল চন্দ্র ভট্টাচার্যের সঙ্গে পরকীয়া জড়িয়ে পড়ে।

২০০৭ সালের ১৮ ফেব্রুয়ারি শিরিন ও তার পরকীয়া প্রেমিক দুলাল অসুস্থ জহিরের শরীরে স্যালাইন পুশ করার নামে স্যালাইনের ভেতর তরল জাতীয় বিষ মিশিয়ে দেয়া। এতে পরদিন তার মৃত্যু হয়।

ময়নাতদন্তের রিপোর্টে বিষের আলামত পেয়ে ও নিহতের স্ত্রীকে জিজ্ঞাসাবাদে সে ঘটনার সঙ্গে তার পরকীয়া প্রেমিক দুলালসহ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে। পরে পুলিশ ২০০৮ সালের ২৯ ফেব্রুয়ারি আদালতে তাদের অভিযুক্ত করে চার্জশিট দাখিল করলে বিচার কাজ শুরু হয।

আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মঙ্গলবার নিহতের স্ত্রী শিরিন আক্তার ও তার পরকীয়া প্রেমিক দুলাল চন্দ্রের ফাঁসির আদেশ দেয়। কামাল উদ্দিন/এআরএ/আরআইপি