দেশজুড়ে

কুমিল্লায় ভোট কেনার খবর, ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ

কুমিল্লা সিটি কর্পোরেশন (কুসিক) নির্বাচনে ২ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মাঝে সংঘর্ষ হয়েছে। সোমবার রাতে নগরীর ১৫ ওয়ার্ডের চক বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

পরে রাত সাড়ে ১১টার দিকে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানা যায়নি।

পুলিশ ও স্থানীয়রা জানায়, কুসিক নির্বাচনে নগরীর ১৫নং ওয়ার্ডের বিএনপি সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছাইফুল বিন জলিলের বাসা থেকে তারই একদল কর্মী ১ লাখ টাকা নিয়ে বের হয়। এসময় ওই টাকা দিয়ে ভোট কেনা হবে এমন অভিযোগ এনে একই ওয়ার্ডের আওয়ামী লীগ সমর্থীত কাউন্সিলর প্রার্থী রোকন উদ্দিনের সমর্থকরা টাকাসহ জলিলের সমর্থকদের আটক করে।

এ খবর এলাকায় জানাজানি হলে উভয় গ্রুপের কর্মী-সমর্থকদের মাঝে সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। খবর পেয়ে চকবাজার ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

কামাল উদ্দিন/এফএ/জেআইএম