কক্সবাজারের উখিয়ার পালংখালী গয়ালমারা নামক এলাকায় বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ব্যবসায়ী কাজল ধর (৩৫) নিহত হয়েছেন। এসময় অন্তত চারজন আহত হয়েছেন। শুক্রবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত কাজল ধর উখিয়ার পালংখালীস্থ জমজম মার্কেটের স্বর্ণকার। তার বাড়ি পার্শ্ববর্তী টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. কাহীন জানান, আহতদের মাঝে জুনায়েদের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে চট্টগ্রাম মেডিকেলে কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
কক্সবাজার-টেকনাফ সড়কের তুলাতলী হাইওয়ে পুলিশের ইনচার্জ পরিদর্শক আবুল কালাম আজাদ জানান, দুর্ঘটনা কবলিত বাস ও সিএনজি জব্দ করা হয়েছে।
সায়ীদ আলমগীর/এআরএ/পিআর