কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়িতে বজ্রপাতে মো. ফারুক (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ৯টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত ফারুক মাতারবাড়ি ইউনিয়নের উত্তর সিকদার পাড়ার মোজাম্মেল হকের ছেলে ও মাতারবাড়ি উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালের দিকে হঠাৎ বৃষ্টিপাত হলে বাবাকে সাহায্য করতে লবণ কুড়াতে মাঠে যায় ফারুক। এ সময় বৃষ্টির সঙ্গে প্রচণ্ড বজ্রপাত হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
মাতারবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাস্টার মাহমুদুল্লাহ বলেন, লবণ কুড়াতে বাবাকে সাহায্য করতে গিয়েছিল ফারুক। সেখানে বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সায়ীদ আলমগীর/আরএআর/পিআর