দেশজুড়ে

গাজীপুরে যুবককে গলাকেটে হত্যা

গাজীপুরে আল-আমিন (২০) নামে এক যুবককে গলাকেটে হত্যা করা হয়েছে। শুক্রবার দুপুরে সিটি কর্পোরেশনের দেওলিয়াবাড়ি পেয়ারা বাগান এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আল-আমিন (২০) জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বাসিন্দা।

জয়দেবপুরের কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আনোয়ার হোসেন জানান, দুপুরে দেওলিয়াবাড়ি এলাকার একটি নির্জন পেয়ারা বাগানে দুর্বৃত্তরা আল-আমিনকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয়রা তার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

তবে তাৎক্ষণিকভাবে হত্যার কারণ এবং জড়িতদের সম্পর্কে বিস্তারিত জানাতে পারেনি পুলিশ।

আমিনুল ইসলাম/এআরএ/এমএস