নারায়ণগঞ্জের ফতুল্লার নারীসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে ফতুল্লার মাসদাইর গুদারাঘাট এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতাররা হলেন- মাসদাইর গুদারাঘাট এলাকার গোলাম মোস্তফা রনির স্ত্রী পারুল বেগম (৩৮) ও একই এলাকার এহসানুল করিম স্বপনের ছেলে হাসিবুল রহমান সাব্বির।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামালউদ্দিন জানান, মাদকবিরোধী অভিযানে থানার এসআই মিজানুর রহমান-২ ও এএসআই তাজুল ইসলামের নেতৃত্বে মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত মাদক ব্যবসায়ী পারুল বেগম ও সাব্বিরকে গ্রেফতার করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ৬০০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, পারুল বেগম নারায়ণগঞ্জের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। সে দীঘদিন ধরে মাদকের পাইকারী ব্যবসা করে আসছিল। পারুলকে গ্রেফতারের পর এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরেছে।
শাহাদাত হোসেন/আরএআর/আরআইপি