ক্যাম্পাস

মাস্টার্স প্রাইভেট রেজিস্ট্রেশন শুরু ১৯ এপ্রিল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-২০১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স (প্রাইভেট) রেজিস্ট্রেশনের জন্য অনলাইনে আবেদন আগামী ১৯ এপ্রিল বিকেল ৪টা থেকে শুরু করে আগামী ২ মে রাত ১২ পর্যন্ত করা যাবে।

এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.admissions.nu.edu.bd) অথবা (nu.edu.bd/admissions) থেকে জানা যাবে। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।

মোঃ আমিনুল ইসলাম/এএম/জেআইএম