দেশজুড়ে

অজ্ঞাত যুবককে শ্বাসরোধে হত্যার ৬ মাস পর মামলা

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদী হতে অজ্ঞাতনামা (৩০) যুবকের মরদেহ উদ্ধারের ৬ মাস পর ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর হত্যা মামলা করা হয়েছে।

ময়নাতদন্ত রিপোর্টে যুবককে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। তবে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধারের ৬ মাসেও পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

বুধবার বক্তাবলী নৌ-ফাঁড়ি পুলিশের এএসআই কামাল হোসেন বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলাটি করেন। এর আগে গত বছরের ২৮ অক্টোবর দুপুরে বক্তাবলীর লঞ্চঘাট এলাকাস্থ বুড়িগঙ্গা নদীর হতে অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে মরদেহ।

ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন মামলা দায়েরর বিষয় সত্যতা নিশ্চিত করে বলেন, অজ্ঞাতনামা যুবকের পরিচয় না থাকায় হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনে একটু দেরি হচ্ছে। তারপরও যুবকের হত্যাকাণ্ডের রহস্য উদঘাটসহ হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার করা হবে।

মো: শাহাদাত হোসেন/এএম/এমএস