কক্সবাজারের পেকুয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুটি যানবাহন ও দুটি ব্যবসা প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১টার দিকে পেকুয়া চৌমুহনী স্টেশন এলাকায় পেকুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা ফেরদৌস অভিযান চালিয়ে এসব জরিমানা আদায় করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সালমা ফেরদৌস বলেন, অবৈধ স্ট্যান্ডে দাঁড় করিয়ে রাখার দায়ে একটি সিএনজিচালিত অটোরিকশাকে ৫০০ টাকা, একটি টমটম অটোরিকশাকে ২০০ টাকা, মূল্যতালিকা না রাখার দায়ে আরিফ স্টোর নামের একটি মুদি দোকানকে আড়াই হাজার টাকা ও শাহাবুদ্দিন ক্লিনিককে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুব উল করিম বলেন, পেকুয়া উপজেলার জনসাধারণের মৌলিক অধিকার নিশ্চিত করতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।
সায়ীদ আলমগীর/এএম/পিআর