দেশজুড়ে

নারায়ণগঞ্জে নারীর গলিত মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় অজ্ঞাত পরিচয়ের (৩৫) এক নারীর গলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলার ত্রিবেনি এলাকার কৃষি জমি থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

বন্দর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ১০০ শয্যা বিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে বেশকিছুদিন আগে ওই নারীকে হত্যা করে মরদেহ গুম করার জন্য আলু খেতের পাশে ছোট একটি ডোবায় ফেলে রাখা হয়।

ওই নারীর পরণে কালো রঙের বোরকা রয়েছে। নিহতের পরিচয় জানা যায়নি। মরদেহ গলে যাওয়ায় তার মুখ বিকৃত হয়ে গেছে। ময়নাতদন্তের পর বিস্তারিত বলা যাবে।

শাহাদাত হোসেন/এফএ/পিআর