দেশজুড়ে

বিজয়নগরে নতুন পুলিশ ক্যাম্পের ভিত্তিপ্রস্তর স্থাপন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার নবনির্মিতব্য চম্পকনগর পুলিশ ক্যাম্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করা হয়েছে। শনিবার বিকেলে প্রধানমন্ত্রীর সাবেক একান্ত সচিব ও ব্রাহ্মণবাড়িয়া সদর-৩ আসনের সংসদ সদস্য র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এই পুলিশ ক্যাম্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন। পরে ভিত্তিপ্রস্তর উদ্বোধন শেষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।বিজয়নগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদু রব এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশিরুল হক ভূঁইয়া।সভায় প্রধান অতিথির বক্তব্যে র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, পুলিশ জনগণের বন্ধু। পুলিশক সকলে মিলে সহযোগিতা করলেই দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হবে এবং সমাজ অপরাধমুক্ত হবে।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিজয়নগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম ভূঁইয়া, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট তাসলিমা সুলতানা নিশাত, জেলা যুবলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট শাহানুর ইসলাম প্রমুখ।আজিজুল আলম সঞ্চয়/এমএএস/আরআইপি