নারায়ণগঞ্জের ফতুল্লায় পৃথক স্থানে এক কিশোরীসহ দুইজন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। কিশোরী লামিয়া আক্তার প্রেমিকের সঙ্গে অভিমান করে এবং গার্মেন্টস শ্রমিক আসলাম স্ত্রীর সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে বলে জানিয়েছে পুলিশ।
মঙ্গলবার ও সোমবার ফতুল্লার হরিহরপাড়া ও পশ্চিম তল্লা এলাকায় এ ঘটনা ঘটে। পরে তাদের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়।
নিহতরা হলেন ফতুল্লার হরিহরপাড়া শান্তিনগর এলাকার দেলোয়ার হোসেন ওরফে ঠকান্নার বাড়ির ভাড়াটিয়া ইসমাইলের কন্যা লামিয়া আক্তার (১৫) ও পশ্চিম তল্লার আবুল হোসেনের বাড়ির ভাড়াটিয়া হালিম হাওলাদারের ছেলে আসলাম হাওলাদার (২৩)।
ফতুল্লা মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে।
মো: শাহাদাত হোসেন/এএম/আরআইপি